২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলের প্রস্তুতি শুরু

সাফ ফুটবলের জন্য জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়েছে শুক্রবার থেকে। আগামী সেপ্টেম্বরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই প্রতিযোগিতা হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 04:49 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

প্রথম দিনে প্রাথমিক দলে থাকা ৩৫ জনের মধ্যে ৩১ জন বাফুফে ভবনে দলের ব্যবস্থাপক ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করে ক্যাম্পে যোগ দেন।

বাকি চার জনের মধ্যে আবাহনী লিমিটেডের ডিফেন্ডার ওয়ালী ফয়সাল দেশের বাইরে আছেন। আর বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া, আনন্দ রহমান ও রিয়াসাত খাতন এখনো ঢাকায় এসে পৌঁছাতে পারেননি।