২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় রাউন্ডে অপ্রতিরোধ্য সেরেনা

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন গতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। ফ্রান্সের ক্যারোলাইন গার্সিয়াকে সহজেই ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Jun 2013, 08:23 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

শীর্ষ বাছাই সেরেনার এটা টানা ৩৫তম জয়। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ পেশাদার টেনিস সার্কিটের দীর্ঘ দিনের ‘সঙ্গী’ জাপানের ৪২ বছর বয়সী কিমিকো দাতে-ক্রুম। কিমিকো উন্মুক্ত যুগে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ওঠা সবচেয়ে বেশি বয়সী মহিলা খেলোয়াড়।

পুরুষদের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ সহজে জিততে পারেননি। বাছাই পর্ব পেরিয়ে আসা যুক্তরাষ্ট্রের ববি রেইনল্ডসকে ৭-৬ (৭/২), ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন সার্ব তারকা।

এছাড়া বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে পুরুষ এককে সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচ, অষ্টম বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো ও নবম বাছাই ফ্রান্সের রিচার্ড গ্যাসকেত জয় পেয়েছেন।

মহিলা এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন চতুর্থ বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, ষষ্ঠ বাছাই চীনের লি না ও একাদশ বাছাই ইতালির রবার্তা ভিঞ্চি।