বাস্কেটবল লিগে ফ্লেইম বয়েজের জয়
বুধবার প্রিমিয়ার বাস্কেটবল লিগে ফ্লেইম বয়েজ ৫৪-৪৮ পয়েন্টে বক্সীবাজারকে হারিয়েছে।
ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাসিয়ামে প্রথমার্ধে বিজয়ী দল ২৭-২০ পয়েন্টে এগিয়েছিল।
ফ্লেইম বয়েজের পক্ষে উত্তম ১৫ ও হাবিব ১২ এবং বক্সীবাজারের পক্ষে তানভীর ২৭ ও এহসান ৯ পয়েন্ট স্কোর করেন।
