নাদালের ১২টি গ্র্যান্ড স্লামের মধ্যে ৮টিই ফ্রেঞ্চ ওপেনে। টেনিসের উন্মুক্ত যুগে আর কেউ একটি গ্র্যান্ড স্লামে ৮ বার চ্যাম্পিয়ন হতে পারেনি।
তবে মাত্র দুই সপ্তাহ আগে প্যারিসের রোলাঁ গারোতে ইতিহাস গড়া নাদাল সোমবার তেমন ছন্দে ছিলেন না। তাই প্রথম রাউন্ডেই বেলজিয়ামের অখ্যাত স্টিভ ডার্সিসের কাছে পরাস্ত স্প্যানিশ তারকা। প্রায় তিন ঘণ্টা দীর্ঘ লড়াইয়ের ফলাফল ৭-৬(৭/৪), ৭-৬(৮/৬), ৬-৪।
এর আগে নাদাল কখনো কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের প্রথম রাউন্ডে হেরে যাননি। ১৯৯৭ সালে ব্রাজিলের গুস্তাভো কুয়ের্তেনের পর তিনিই প্রথম ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হিসেবে উইম্বলডনে খেলতে এসে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন।
টেনিসের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টে এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শুরুতেই বিধ্বস্ত ‘ক্লে কোর্টের রাজা’ নামে পরিচিত নাদাল। গতবার উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়ার পর হাঁটুর চোট দীর্ঘ সাত মাসের জন্য কোর্টের বাইরে ছিটকে দিয়েছিল তাকে।
গত ফেব্রুয়ারিতে ফেরার পর থেকেই অবশ্য অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন নাদাল। ফ্রেঞ্চ ওপেন জয়ের আগে ৮টি প্রতিযোগিতায় অংশ নিয়ে ৬টিতেই চ্যাম্পিয়ন হয়েছিলেন।
তবে উইম্বলডন শুরু হওয়ার আগে কোনো প্রস্তুতি টুর্নামেন্টে অংশ নেননি। এ বছর প্রথমবারের মতো ঘাসের কোর্টে খেলার অস্বস্তিও বার-বার ধরা পড়ছিল তার র্যাকেটে।
খেলা শেষে সংবাদ সম্মেলনে নাদাল বলেন, “আমি প্রতি মুহূর্তে নিজের সর্বোচ্চ চেষ্টা করে গেছি। তবে আমার পক্ষে ভালো খেলা সম্ভব হয়নি। কিন্তু এটাকে আমি কোনো শোকাবহ ঘটনা বলবো না।”
খেলা চলার সময় হাঁটু সমস্যা করছিল কিনা তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল নাদালকে। এর উত্তরে তিনি বলেন, “আজ আমি আমার হাঁটু নিয়ে কোনো কথা বলতে চাই না। হাঁটু নিয়ে কিছু বললেই তা অজুহাত হয়ে পড়বে। আমি শুধু স্টিভ ডার্সিসকে অভিনন্দন জানাতে চাই।”
পঞ্চম বাছাই নাদালের বিদায় দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারে এবং তৃতীয় বাছাই রজার ফেদেরারের জন্য দারুণ স্বস্তির খবর। কারণ উইম্বলডনের ‘ড্র’-এ তিন তারকাই একই অর্ধে পড়েছিলেন।
অঘটনের প্রথম দিনে বৃটিশদের ‘প্রিয়’ মারে এবং ৭টি উইম্বলডনসহ রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার সহজ জয় পেয়েছেন। মহিলাদের দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং তৃতীয় বাছাই মারিয়া শারাপোভাও সরাসরি সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
প্রকাশিত: ১৯:০৬, ২৪ জুন ২০১৩ | আপডেট: ১১:০৩, ২৩ আগস্ট ২০২২