অলিম্পিক ডে রানের আয়োজন
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার অলিম্পিক ডে রানের আয়োজন করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
সকাল সাড়ে ৬টায় রমনা টেনিস কমপ্লেক্স থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয় এই র্যালি। একই সময়ে দেশের অন্যান্য বিভাগীয় এবং জেলা শহরেও র্যালির আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অলিম্পিক ডে রান কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
এ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিবন্ধী শিশু-কিশোরদের প্রীতি ফুটবল ম্যাচ এবং প্রাপ্তবয়স্কদের কুস্তি ও শরীর গঠন প্রতিযোগিতা হয়। বিকেলে বিওএ’র মিডিয়া সেন্টারে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
