ফিফা ইউনিফায়েড বিশ্বকাপে বাংলাদেশ
ফিফা ইউনিফায়েড বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল।
আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় ২৪টি দল অংশ নেবে।
বুধবার ব্যাংককে স্পেশাল অলিম্পিক এশিয়া প্যাসিফিক ইউনিফায়েড ফুটবল বাছাই পর্বের সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ।
এই অঞ্চলের বাছাই পর্ব থেকে ফাইনালে ওঠা দুই দল চূড়ান্ত পর্বে খেলবে।
ফিফা ইউনিফায়েড বিশ্বকাপের বাছাই পর্বে এবারই প্রথম অংশ নেয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশের স্পেশাল অলিম্পিক দল। প্রতিবন্ধী নন এমন সর্বোচ্চ চার জন এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পান।
