কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে উঠেছে ব্রাজিল ও ইতালি।
রয়টার্স
.
রয়টার্স
Published :
20 Jun 2013, 05:08 AM
Updated :
23 Aug 2022, 11:02 AM
ফর্তালেজায় নেইমারের নৈপুণ্যে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক ব্রাজিল। নবম মিনিটে দুর্দান্ত ভলিতে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন নেইমার। শেষ মুহূর্তে বদলি স্ট্রাইকার জো-এর গোলটিও এসেছে সদ্য বার্সেলোনায় যোগ দেয়া তারকা ফরোয়ার্ডের পাস থেকে।
রেসিফেতে কনফেডারেশন্স কাপের অন্যতম সেরা ম্যাচের জন্ম দিয়ে ইতালি ৪-৩ গোলে জাপানকে হারিয়েছে। বিরতির আগে ০-২ গোলে পিছিয়ে পড়া ইতালিয়ানরা ৫২ মিনিটের মধ্যে পর-পর তিন গোল করে জয়ের স্বপ্ন দেখছিল।
কিন্তু ৬৯ মিনিটে সমতা নিয়ে আসে এশিয়া চ্যাম্পিয়ন জাপান। ৮৬ মিনিটে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জয়সূচক গোলদাতা বদলি স্ট্রাইকার সেবাস্তিয়ান জিওভিঙ্কো।
দুটো করেই জয় পাওয়া ব্রাজিল ও ইতালি শনিবার ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে। ইতালির (+২) চেয়ে গোল গড়ে এগিয়ে থাকায় আপাতত গ্রুপ শীর্ষে আছে ব্রাজিল (+৫)। সেদিনই সান্ত্বনার লড়াইয়ে মেক্সিকোর প্রতিপক্ষ জাপান।
এক যুগ ধরে ব্রাজিলের কঠিন প্রতিপক্ষের নাম মেক্সিকো। ২০০১ সাল থেকে বুধবারের আগ পর্যন্ত ১১টি মুখোমুখি লড়াইয়ে ৬টিতেই মেক্সিকানদের কাছে হার মেনেছে পেলের দেশ, জিতেছে মাত্র তিনটিতে।
ঘরের মাঠে ব্রাজিলের সর্বশেষ হারের যন্ত্রণা প্রায় ১১ বছর আগে, ফর্তালেজাতেই প্যারাগুয়ের কাছে। অর্থাৎ মেক্সিকো-জুজু কাটানোর পাশাপাশি ফর্তালেজা-দুঃস্বপ্ন ভোলার লক্ষ্য নিয়েও মাঠে নামতে হয়েছিল ব্রাজিলকে।
সেই লক্ষ্য পূরণে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ২০১৪ বিশ্বকাপের আয়োজকরা। তারই সুফল নবম মিনিটে নেইমারের আরেকটি চোখধাঁধানো গোল। ঠিক জাপানের বিপক্ষে প্রথম ম্যাচের গোলের মতো।
এবার অবশ্য বাঁ পায়ের বুলেট-গতির ভলিতে গোলটার জন্ম। প্রতিপক্ষের ডিফেন্ডার ফ্রান্সিকো রদ্রিগেজের ভুলে বক্সের বেশ বাইরে একটু অস্বস্তিকর উচ্চতায় বল পেয়ে যান নেইমার। তবে তাতে দমে না গিয়ে দারুণ দক্ষতায় শট নেন দক্ষিণ আমেরিকার গত দুই বারের বর্ষসেরা ফুটবলার। চেয়ে-চেয়ে বল পোস্টে যাওয়া দেখা ছাড়া আর কিছু করা সম্ভব হয়নি মেক্সিকোর গোলরক্ষক হোসে জেসাস করোনার।
এই গোলের কিছুক্ষণ পর নেইমারের বাঁ পায়ের আরেকটি জোরালো শট ক্রস বার উঁচিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধেও মেক্সিকান ডিফেন্সের সামনে ‘মূর্তিমান আতঙ্ক’ হয়ে ছিলেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। এক বার তার শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। আরেক বার তার চোখধাঁধানো ফ্লিক থেকে বল পেয়েও পোস্টের মাত্র ছয় মিটার দূর থেকে বাইরে মারেন হাল্ক। পলিনিয়োর পাস থেকে নেইমারের শট ঠেকিয়ে মেক্সিকোকে রক্ষা করেন করোনাও।
এইভাবে একের পর এক সুযোগ নষ্ট হতে-হতে এক গোলের জয় নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন দর্শকরা। ঠিক তখনই শেষ বাঁশির কয়েক মুহূর্ত আগের নেইমারের আরেকটি চমক।
চার মিনিট বাড়তি সময়ের তৃতীয় মিনিটের খেলা চলছিল তখন। বাঁ দিকে বল পেয়ে যান নেইমার। দুজন ডিফেন্ডারের ফাঁক দিয়ে বেরিয়ে জো’র উদ্দেশে বল বাড়ান তিনি। ৮২ মিনিটে ফ্রেডের জায়গায় নামা জো টানা দ্বিতীয় ম্যাচে গোল করে ভেসে যান সতীর্থদের আলিঙ্গনে।
রেসিফেতে ইতালি-জাপান ম্যাচ জুড়ে ছিল নাটকীয়তা আর রোমাঞ্চ। ২১ মিনিটে কেইসুকে হোন্ডার সফল পেনাল্টি এবং ৩৩ মিনিটে শিনজি কাগাওয়ার জোরালো শটে ২-০ গোলে এগিয়ে যায় জাপান।
৪১ মিনিটে দানিয়েলে দি রসি ব্যবধান কমানোর পর বিরতির ঠিক আগে সমতাও আসতে পারতো ম্যাচে। কিন্তু ইমানুয়েলে জিয়াচ্চেরিনির শট পোস্টে লেগে ফিরে এসে হতাশ করে ইতালিকে।
তবে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই জাপানের ডিফেন্ডার আতসুতো উচিদার আত্মঘাতী গোলে সমতা চলে আসে। দুই মিনিট পর মারিও বালোতেল্লির পেনাল্টি গোলে ইতালিয়ানরা এগিয়েও যায়।
৬৯ মিনিটে শিনজি ওকাজাকির হেড আবার সমতা নিয়ে আসে। কিন্তু হার এড়াতে পারেনি এশিয়া চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট চারেক আগে তাদের ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ইতালিকে স্মরণীয় জয় এনে দেন জিওভিঙ্কো।
কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে উঠেছে ব্রাজিল ও ইতালি।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ০৫:০৮, ২০ জুন ২০১৩ | আপডেট: ১১:০২, ২৩ আগস্ট ২০২২