২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালের সঙ্গে বিজেএমসির ড্র

গ্রামীণফোন সুপার কাপ ফুটবলের ‘বি’ গ্রুপের গুরুত্বহীন ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বিজেএমসি ১-১ গোলে ড্র করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 05:56 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

এই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড (৭ পয়েন্ট) ও ব্রাদার্স ইউনিয়ন (৫)।

দুই পয়েন্ট নিয়ে শেখ জামাল তৃতীয় এবং মাত্র এক পয়েন্ট সংগ্রহ করা বিজেএমসির অবস্থান গ্রুপে সবার নিচে।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজের প্লেসিং শটে এগিয়ে যায় শেখ জামাল।

৯ মিনিট পর বিজেএমসিকে সমতায় ফেরান মেহেদী হাসান তপু।

এর আগে ৪৩ মিনিটে বিজেএমসির স্ট্রাইকার তকলিস আহমেদকে বক্সের মধ্যে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি দেয়ার পাশাপাশি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান শেখ জামালের গোলরক্ষক রিয়াদ।

বিজেএমসি অবশ্য গোল করতে পারেনি। পেনাল্টি থেকে তকলিসের শট সাইড বারে লেগে ফিরে আসে।