২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটনের ক্রীড়াদূত লিনু

ওয়ালটনের ক্রীড়াদূত হয়েছেন সাবেক টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

জাতীয় টেবিল টেনিসে ১৬ বার চ্যাম্পিয়ন হয়ে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এ জায়গা করে নেয়া লিনু চুক্তি অনুযায়ী আগামী দুই বছর ওয়ালটনের বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে এবং প্রয়োজনে অন্যান্য ইভেন্টে উপস্থিত থাকবেন। চুক্তি স্বাক্ষরের পর লিনু বলেন, “ওয়ালটন আমাকে সম্মানের সঙ্গে ক্রীড়াদূত নির্বাচন করায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো তাদের এই আন্তরিকতার প্রতিদান দিতে।” “কিছু দিন আগে ক্রীড়াঙ্গনে আমার ৪০ বছর পূর্ণ হয়েছে। তবে মনে হচ্ছে এখনো আমি ফুরিয়ে যাইনি। দেশের ক্রীড়া উন্নয়নে নিরলসভাবে কাজ করে যেতে চাই।” এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, পরিচালক উদয় হাকিম ও অতিরিক্ত পরিচালক মাহমুদুল হক।