২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ব্যাঙ্ক দাবায় জিয়া চ্যাম্পিয়ন

প্রাইম ব্যাঙ্ক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 02:56 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

৯ ম্যাচ থেকে দেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টারের সংগ্রহ ৮ পয়েন্ট। গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব রানার আপ, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল তৃতীয় এবং ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম চতুর্থ হয়েছেন এই প্রতিযোগিতায়। বুধবার দাবা ফেডারেশনের কক্ষে অনুষ্ঠিত শেষ রাউন্ডে জিয়া শাকিলের সঙ্গে ড্র করেছেন এবং রাকিব মনির হোসেনকে ও আমিনুল পরাগকে হারিয়েছেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মউসুদ মান্নান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাঙ্কের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসীন আলী এবং দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক।