২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ব্যাঙ্ক দাবায় জিয়া শীর্ষে

প্রাইম ব্যাঙ্ক আন্তর্জাতিক রেটিং দাবায় সাড়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 06:07 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

৭ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের অবস্থান দ্বিতীয়। যৌথভাবে তৃতীয় স্থানে থাকা গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের সংগ্রহ সাড়ে ৬ পয়েন্ট করে।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে অষ্টম রাউন্ডে জিয়া দেলোয়ারকে, শাকিল শরীফকে, রাকিব ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদকে, আমিন ফিদে মাস্টার রেজাউল হককে, পরাগ মাহতাবউদ্দিন আহমেদ রবীনকে, মনির মুকিতুল ইসলামকে, মাসুম ফিরোজ আহমেদকে এবং বেলাল খোরশেদ আলমকে হারিয়েছেন।