২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির নির্বাচনে মনোনয়নপত্র জমা

আগামী ২৭ জুন বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে দুটো প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে রোববার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

২৮টি পদের জন্য ৩৬ জনের ৩৭টি মনোনয়নপত্র জমা দিয়েছে খাজা রহমতউল্লাহর নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। আর শফিউল্লাহ আল মুনীরের নেতৃত্বাধীন প্যানেল ২০ জনের ২৬টি মনোনয়নপত্র জমা দিয়েছে।

রিটার্নিং অফিসার সৈয়দা আরজুমা আরা আক্তারের হাতে মনোনয়নপত্র তুলে দেয়ার পর সাধারণ সম্পাদক প্রার্থী খাজা রহমতউল্লাহ বলেন, “আশা করি কাউন্সিলররা আমাদের যোগ্যতার মূল্যায়ন করে হকিকে এগিয়ে নেয়ার জন্য সহযোগিতা করবেন।”

আরেক সাধারণ সম্পাদক প্রার্থী শফিউল্লাহ আল মুনীর বলেন, “আমাদের প্যানেলটি নবীন-প্রবীণের সমন্বয়ে গড়া। ঢাকার ক্লাবগুলোর শতকরা ৭৫ ভাগ সমর্থন আছে আমাদের। আশা করি কাউন্সিলরা আমাদের নির্বাচিত করবেন।”