২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ব্যাঙ্ক দাবায় জিয়া-রাকিব শীর্ষে

প্রাইম ব্যাঙ্ক আন্তর্জাতিক রেটিং দাবার ষষ্ঠ রাউন্ড শেষে সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন দুই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল রাকিব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 05:36 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

পাঁচ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, শেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, সোহেল চৌধুরী, মাহতাবউদ্দিন আহমেদ রবীন, ফিরোজ আহমেদ, শরীফ হোসেন, মাসুম হোসেন ও দেলোয়ার হোসেন।

রোববার ষষ্ঠ রাউন্ডে রাকিব আমিনকে, জিয়া ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে, শাকিল ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদকে, সোহেল রাসেলকে, ফিরোজ মনির হোসেনকে, মাসুম খন্দকার নজরে মাওলাকে, দেলোয়ার আনিসুজ্জামান মল্লিককে ও শরীফ জিয়াউদ্দিন আহমেদকে হারিয়েছেন এবং নাসির রবীনের সঙ্গে ড্র করেছেন।