প্রাইম ব্যাঙ্ক দাবায় আমিনুল শীর্ষে
প্রাইম ব্যাঙ্ক আন্তর্জাতিক রেটিং দাবায় এককভাবে শীর্ষে আছেন ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম। পাঁচ ম্যাচ থেকে তার সংগ্রহ পাঁচ পয়েন্ট।
সাড়ে চার পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ ও মাহতাবউদ্দিন আহমেদ।
শনিবার পঞ্চম রাউন্ডে আমিনুল আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে, রাকিব আব্দুল মোমিনকে, রবিন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগরকে, জাবেদ সিরাজুল কবীরকে এবং পরাগ ফিদে মাস্টার রেজাউল হককে হারিয়েছেন।
নাজরিন শাহ আমন্ত্রণমূলক দাবা
মালয়শিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠানরত রাজা ড. নাজরিন শাহ আমন্ত্রণমূলক মাস্টার্স দাবার তৃতীয় রাউন্ড শেষে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের সংগ্রহ দুই পয়েন্ট।
শনিবার নিয়াজ অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক মাস্টার ওহল আলেকজান্ডারের সঙ্গে ড্র করেছেন।
