২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী-মুক্তিযোদ্ধা লড়াই গোলশূন্য

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রামীণফোন সুপার কাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচে আবাহনী লিমিটেড গোলশূন্য ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 04:07 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

৫৬ মিনিটে আবাহনীর ফরোয়ার্ড তৌহিদুল আলম অবশ্য প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন। তবে অফসাইডের কারণে রেফারি তৈয়ব হাসান বাবু গোলের বাঁশি বাজাননি।

৮৫ মিনিটে আরেক বার হতাশায় পুড়তে হয় দেশের অন্যতম জনপ্রিয় ক্লাবকে। মিডফিল্ডার শাহেদুর রহমানের ক্রস থেকে আরেক মিডফিল্ডার চৌমরিন রাখাইনের শট দৃঢ়তার সঙ্গে ঠেকিয়ে দেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক জিয়াউর রহমান।

বাড়তি সময়ে অর্থাৎ একেবারে শেষ মুহুর্তে মুক্তিযোদ্ধাও একটা সুযোগ পেয়েছিল। কিন্তু পাল্টা আক্রমণ থেকে স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চনের শট ক্রস বার উঁচিয়ে চলে যাওয়ায় বেঁচে যায় আবাহনী।

পুরো ম্যাচে আবাহনীর আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে মুক্তিযোদ্ধার কৌশল ছিল রক্ষণাত্মক। সেই কৌশল কাজে লাগিয়ে একটি পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে তারা।