এবারের ফুটবল-মৌসুমের শেষ টুর্নামেন্ট গ্রামীণফোন সুপার কাপ শুরু হচ্ছে শুক্রবার থেকে।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
13 Jun 2013, 06:26 PM
Updated :
23 Aug 2022, 10:58 AM
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপের দুটি ম্যাচ হবে। ‘ট্রেবল’ জয়ী অর্থাৎ মৌসুমের তিনটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়া শেখ রাসেল ক্রীড়া চক্র প্রথম ম্যাচে খেলবে ফেনী সকার ক্লাবের বিপক্ষে। পরের ম্যাচে সুপার কাপের গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
‘বি’ গ্রুপের চার দল প্রথম সুপার কাপ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্স আপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব, টিম বিজেএমসি ও ব্রাদার্স ইউনিয়ন।
১৯ জুন শেষ হবে গ্রুপ পর্ব। ২১ ও ২২ জুন দুটো সেমিফাইনাল এবং ২৫ জুন ফাইনাল হবে।
এ মৌসুমে একটিও শিরোপা জিততে পারেনি আবাহনী। তাই সুপার কাপে চ্যাম্পিয়ন হতে তারা মরিয়া। আবাহনীর কোচ অমলেশ সেন বলেন, “আমাদের লক্ষ্য শিরোপা জয়। প্রত্যেক ম্যাচই আমাদের কাছে ফাইনালের মতো। কোনো প্রতিপক্ষকে হালকাভাবে দেখার উপায় নেই। এই টুর্নামেন্টে শুধু দেশের ফুটবলাররা অংশ নিচ্ছে বলে প্রত্যেক দলেরই ভালো করার সম্ভাবনা আছে।”
মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক জয় দিয়ে শুরু করার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “আবাহনী যে আমাদের চেয়ে ভালো দল তা মানতে কোনো দ্বিধা নেই। তবু আশা করি আমরাই জিতবো। আমাদের দলে বেশ কয়েক জন পরিশ্রমী ফুটবলার আছে। তাদের ওপরে ভরসা করা যায়।”
শেখ রাসেলের কোচ মারুফুল হক চোট নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, “কয়েক জন নির্ভরযোগ্য ফুটবলারের চোট সমস্যা আমাদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। মিডফিল্ডার মামুনুল ইসলাম, ফরোয়ার্ড জাহিদ হোসেন ও স্ট্রাইকার মিঠুন চৌধুরী বেশ কিছু দিন ধরে চোটে ভুগছে।”
অন্যদিকে ফেনী সকার ক্লাবের কোচ মীর ফারুক হোসেন লড়াইয়ের প্রত্যয় জানিয়ে বলেন, “আমাদের দলের চেয়ে শেখ রাসেল অনেক শক্তিশালী। তবে আমরা ছেড়ে কথা বলবো না। শেখ রাসেলের সঙ্গে শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করে যেতে প্রস্তুত।”
এবারের ফুটবল-মৌসুমের শেষ টুর্নামেন্ট গ্রামীণফোন সুপার কাপ শুরু হচ্ছে শুক্রবার থেকে।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৮:২৬, ১৩ জুন ২০১৩ | আপডেট: ১০:৫৮, ২৩ আগস্ট ২০২২