মাছরাঙা টিভিতে কনফেডারেশন্স কাপ
আগামী শনিবার থেকে ব্রাজিলে শুরু হতে যাওয়া কনফেডারেশন্স কাপের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা।
আট দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় খেলার সংখ্যা ১৬টি।
উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় রাত একটায় স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়া চ্যাম্পিয়ন জাপান।
