বাস্কেটবলে যোসেফাইটসের জয়
বুধবার সিটিসেল প্রথম বিভাগ বাস্কেটবল লিগে যোসেফাইটস ৬০-৪৫ পয়েন্টে ক্যান্টনিয়ানসকে হারিয়েছে।
প্রথমার্ধে বিজয়ী দল ৩১-২৩ পয়েন্টে এগিয়েছিল।
যোসেফাইটসের পক্ষে রাজীব ১৭ ও মানিক ১৪ এবং ক্যান্টনিয়ানসের পক্ষে আলী ও জামিল ১০ পয়েন্ট করে স্কোর করেন।
