জাতীয় বধির দাবায় আলী নেওয়াজ চ্যাম্পিয়ন
জাতীয় বধির দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন কুষ্টিয়ার আলী নেওয়াজ সরকার।
বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় ৭ ম্যাচের ৭টিতেই জিতেছেন তিনি।
৬ পয়েন্ট নিয়ে বগুড়ার আবু তুহিন সরকার রানার আপ এবং সাড়ে ৫ পয়েন্ট নিয়ে রাঙ্গামাটির ভূবন তাভাঙ্গা তৃতীয় হয়েছেন।
প্রতিযোগিতায় ৫২জন খেলোয়াড় অংশ নিয়েছেন।
