২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর গোলে পর্তুগালের জয়

ক্রোয়েশিয়াকে এক প্রীতি ম্যাচে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। পর্তুগিজদের জয়সূচক গোলদাতা অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 06:36 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

সুইজারল্যান্ডের জেনেভা স্টেডিয়ামে ৩৬ মিনিটে স্ট্রাইকার সিলভেস্ত্রে ভারেলার পাস থেকে গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা।

চার মাস পর জাতীয় দলের হয়ে গোল করলেন রোনালদো। গত ৬ ফেব্রুয়ারি ইকুয়েডরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে সর্বশেষ গোল করেছিলেন তিনি। পর্তুগালের জার্সি গায়ে ১০৪ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৩৯টি।