২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেয়ার সিদ্ধান্ত

খেলোয়াড়দের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 04:20 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

আশ্বাস পেয়ে এশিয়া কাপের ক্যাম্পে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন খেলোয়াড়রা। সোমবার থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্যাম্প শুরু হবে।

জাতীয় দলের অধিনায়ক জাহিদ হোসেন জানিয়েছেন, “ফেডারেশন সভাপতির সঙ্গে আমাদের ফলপ্রসু আলোচনা হয়েছে। তিনি আমাদের সব দাবি পর্যায়ক্রমে মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। তাই আমরা ক্যাম্পে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

গত ১৪ মে খেলোয়াড়রা দলবদলের তারিখ ঘোষণার দাবিতে হকির সব ধরনের কার‌্যক্রম বয়কটের ঘোষণা দেন। পরে ফেডারেশন দলবদলের তারিখ ঘোষণা করলে (২ থেকে ৪ জুলাই) তারা আরো তিনটি দাবি জানিয়ে ক্যাম্পে যোগ না দেয়ার সিদ্ধান্তের কথা জানান। শেষ পর‌্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন হলো সভাপতির আশ্বাস পেয়ে।