ফাইনালে সেরেনা-শারাপোভা
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা। ফাইনাল হবে শনিবার।
বৃহস্পতিবার সেমিফাইনালে পঞ্চম বাছাই ইতালির সারা এরানিকে দাঁড়াতেই দেননি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সেরেনা। মাত্র ৪৬ মিনিট স্থায়ী ম্যাচটির ফলাফল ৬-০, ৬-১।
১৯৮৪ সালে সেরেনার স্বদেশী, যুক্তরাষ্ট্রের ক্রিস এভার্টের ক্যামিলি বেঞ্জামিনকে ৬-০, ৬-০ গেমে হারানোর পর ফ্রেঞ্চ ওপেনে এটাই সবচেয়ে একতরফা সেমিফাইনাল।
অন্য সেমিফাইনালে ছিল সম্পূর্ণ বিপরীত চিত্র। হওয়ারই কথা। দুই ঘন্টা ১০ মিনিট ধরে চলা ঐ ম্যাচে দ্বিতীয় বাছাই শারাপোভার প্রতিপক্ষ ছিলেন তৃতীয় বাছাই এবং অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি গতবারের চ্যাম্পিয়ন রাশিয়ার শারাপোভা জিতেছেন অনেক লড়াই করে; ৬-১, ২-৬, ৬-৪ গেমে।
