মুম্বাইয়ে রাজীব ৪১তম, জিয়া ৪৪তম
ভারতের মুম্বাইয়ে মেয়র কাপ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ৪১তম এবং গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৪৪তম হয়েছেন।
১১ ম্যাচ থেকে দুজনেরই সংগ্রহ ৬ পয়েন্ট করে। বৃহস্পতিবার একাদশ ও শেষ রাউন্ডে রাজীব ভারতের পোড়কে সোহানকে হারালেও জিয়া আরেক ভারতীয় সুনিলদুত লাইনা নারায়ণের কাছে হেরে গেছেন।
ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে ৬৪তম এবং ফিদে মাস্টার দেবরাজ চক্রবর্তী সমান পয়েন্ট পেয়ে ৭১তম হয়েছেন।
