২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিতে ফিরে উচ্ছ্বসিত মরিনিয়ো

চেলসির সঙ্গে জোসে মরিনিয়োর অনেক সুখস্মৃতি জড়িয়ে। দ্বিতীয় বারের মতো লন্ডনের ক্লাবটির কোচের দায়িত্ব নিয়ে তাই তিনি দারুণ খুশি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 04 Jun 2013, 06:26 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

চার বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর ‘চেলসি টিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে কৌতুক করে এই পর্তুগিজ কোচ বলেন, “আমরা দারুণ এক সময়ে জোট বেঁধেছি। আমরা আবার বিয়ে করে, সুখী ও সফল হতে প্রস্তুত!”

এরপরই অবশ্য কণ্ঠে গাম্ভীর‌্য নিয়ে এসে তিনি বলেন, “আমি নিজেকে শুধু চেলসির কোচ বলে মনে করি না। এই ক্লাব আমার কোচিং-জীবনের প্রথম ভালবাসা। এখানে ফিরতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।”

গত সপ্তাহে রিয়াল মাদ্রিদকে বিদায় জানানো মরিনিয়ো ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত চেলসির কোচ থাকার সময় দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং একটি এফএ কাপসহ ৬টি শিরোপা জিতেছিলেন।