জাতীয় হকি দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন মহারাজ কৃষাণ কৌশিক। তিনি ভারতের জাতীয় দলের সাবেক কোচ।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
04 Jun 2013, 04:49 PM
Updated :
23 Aug 2022, 10:54 AM
যদিও এত দিন শোনা যাচ্ছিল অজয় কুমার বানসাল হকি দলের কোচ হবেন। কিন্তু সোমবার বাংলাদেশ হকি ফেডারেশনকে না আসার কথা জানিয়ে চিঠি দেন ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ে চাকরি করা বানসাল। ঐ চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কৌশিকের সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়ে আসা নিশ্চিত করে ফেলে হকি ফেডারেশন।
তবে হকি দলের নতুন কোচের অতীত ভীষণ কলঙ্কিত। ২০১০ সালে ভারতের মহিলা দলের কোচ থাকার সময় তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন টি এস রঞ্জিতা নামের এক খেলোয়াড়। অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন কৌশিক। এরপর তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় তাকে আর কখনো ভারতের কোনো জাতীয় দলের কোচ না করার সুপারিশ করে তদন্ত কমিটি।
এমন একজন বিতর্কিত কোচকে জাতীয় দলের দায়িত্ব দেয়া প্রসঙ্গে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, “আমরা জানতাম না যে তার বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ আছে। আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম। এ ব্যাপারে ভারতের হকি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করবো আমরা।”
তবে বিতর্কিত হলেও কৌশিকের কোচিং-জীবন যথেষ্ট সমৃদ্ধ। তিনি ১৯৯৮ সালে ভারতের জাতীয় দলের কোচ এবং ১৯৮৯ থেকে ’৯১ সাল পর্যন্ত সহকারী কোচ ছিলেন।
মহিলা দলের কোচ ছিলেন তিন মেয়াদে; ১৯৯১ থেকে ১৯৯৪, ২০০৩ থেকে ২০০৬ এবং ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত।
জাতীয় হকি দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন মহারাজ কৃষাণ কৌশিক। তিনি ভারতের জাতীয় দলের সাবেক কোচ।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৬:৪৯, ৪ জুন ২০১৩ | আপডেট: ১০:৫৪, ২৩ আগস্ট ২০২২