২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে নাদালের জন্মদিন উদযাপন

২৭তম জন্মদিন দারুণভাবে উদযাপন করেছেন রাফায়েল নাদাল। জাপানের কেই নিশিকোরিকে সহজেই ৬-৪, ৬-১, ৬-৩ গেমে হারিয়ে তিনি পৌঁছে গেছেন ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Jun 2013, 07:55 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

প্রতিযোগিতার রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন নাদাল চতুর্থ রাউন্ডে সহজ জয় পেলেও র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচকে বেশ লড়াই করতে হয়েছে। জার্মানির ফিলিপ কোলশ্রাইবারের বিপক্ষে প্রথম সেট হেরে যাওয়ার ধাক্কা সামলে জোকোভিচের জয় ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে।

মহিলা এককে শিরোপার দুই দাবিদার মারিয়া শারাপোভা ও ভিক্টোরিয়া আজারেঙ্কাকে অবশ্য চতুর্থ রাউন্ডে তেমন ঘাম ঝরাতে হয়নি।

গতবারের চ্যাম্পিয়ন শারাপোভা ৬-৪, ৬-৩ গেমে যুক্তরাষ্ট্রের স্লোন স্টিভেন্সকে হারিয়েছেন। ইতালির ফ্রানচেস্কা স্কিয়াভোনের বিপক্ষে আজারেঙ্কার জয় আরো সহজে; ৬-৩, ৬-০ গেমে।