আর্জেন্টিনা দলে ফার্নান্দো গ্যাগো
প্রথমে উপেক্ষিত হলেও বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে আর্জেন্টিনা দলে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগো।
গ্যাগো ছাড়াও সুযোগ পেয়েছেন আরো দুজন - ডিফেন্ডার জিনো পেরুজ্জি এবং গোলরক্ষক অগাস্টিন ওরিয়ন।
শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচে খেলবে আর্জেন্টিনা। তার চার দিন পর দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা যাবে ইকুয়েডর সফরে।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলা গ্যাগো ডিয়েগো ম্যারাডোনা কোচ থাকার সময় জাতীয় দলে মোটামুটি নিয়মিত সুযোগ পেতেন। যদিও গত দুটো বিশ্বকাপের একটিতেও খেলার সুযোগ হয়নি তার।
গত ৬ ফেব্রুয়ারি সুইডেনের বিপক্ষে এক প্রীতি ম্যাচে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন গ্যাগো। ম্যাচটি ৩-২ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান শীর্ষে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ইকুয়েডর (২০ পয়েন্ট), কলম্বিয়া (১৯) ও চিলি (১৫)। ইকুয়েডর ও কলম্বিয়া অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: মারিয়ানো আন্দুজার, সার্জিও রোমেরো, অগাস্টিন ওরিয়ন।
ডিফেন্ডার: হোসে বাসান্তা, হুগো ক্যাম্পেগনারো, ফ্যাব্রিসিও কলোচ্চিনি, ফেদেরিকো ফার্নান্দেজ, এজেকুইয়েল গ্যারে, মার্কোস রোজো, পাবলো জাবালেতা, জিনো পেরুজ্জি।
মিডফিল্ডার: এভার বানেগা, লুকাস বিগলিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, অগাস্তো ফার্নান্দেজ, পাবলো গুইনাজু, এরিক লামেলা, হাভিয়ের মাসচেরানো, ওয়াল্টার মন্তিলো, হোসে সোসা, ফার্নান্দো গ্যাগো।
ফরোয়ার্ড: সার্জিও অ্যাগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, এজেকুইয়েল লাভেজ্জি, লিওনেল মেসি, রদ্রিগো প্যালাসিও।
