চেলসিতে আবার মরিনিয়ো-অধ্যায়
চেলসি কর্তৃপক্ষ জানিয়েছে, চার বছরের চুক্তিতে জোসে মরিনিয়ো তাদের দলে যোগ দিতে যাচ্ছেন। লন্ডনের ক্লাবটিতে কোচ হিসাবে মরিনিয়োর এটা দ্বিতীয় মেয়াদ।
২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ‘ব্লুজ’ নামে পরিচিত দলটিকে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং একটি এফএ কাপসহ ৬টি শিরোপা এনে দিয়েছিলেন তিনি।
সাম্প্রতিক ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচকে ফিরে পেয়ে দারুণ খুশি চেলসির প্রধান নির্বাহী রন গোর্লে। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, “চেলসিতে জোসেকে আবার স্বাগত জানাতে পেরে আমি উচ্ছ্বসিত।
এর আগে স্পেনের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মরিনিয়ো বলেন, “আমি মনে করি লন্ডনের মানুষ আমাকে ভালোবাসে। জীবনে এটারই খোঁজ করতে হবে আপনাকে। জীবন সুন্দর হলেও সংক্ষিপ্ত। আর তাই নিজের জন্য সেরা জায়গাই আপনাকে বেছে নিতে।”
