২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার থেকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠেয় বিশ্ব সাঁতার ও চীনের নানজিংয়ে এশীয় যুব গেমসের প্রস্তুতি উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প। বনানীতে বাংলাদেশ নৌবাহিনীর সুইমিং পুলে এই ক্যাম্প চলবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 06:06 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

বিশ্ব সাঁতারের জন্য ক্যাম্পে ডাক পাওয়া তিন সাঁতারু মাহফিজুর রহমান সাগর, অনিক ইসলাম ও মাহফুজা খাতুন শিলা নৌবাহিনীর সদস্য। এশীয় যুব গেমসের ক্যাম্পে আছেন বিকেএসপির আসিফ রেজা ও নৌবাহিনীর নাজমা খাতুন।

আগামী ১৯ জুলাই থেকে ৪ অগাস্ট বিশ্ব সাঁতার এবং ১৬ থেকে ২৪ অগাস্ট এশীয় যুব গেমস হবে।