২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল থেকে হিগুয়াইনেরও বিদায়

শুধু কোচ জোসে মরিনিয়ো নন, রিয়াল মাদ্রিদকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইনও।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Jun 2013, 07:39 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

তিনি জানান, “আমি রিয়াল ছাড়ছি। এখানে আমি ৭ বছর ধরে আছি। সময় নিয়ে, চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্তটা নিয়েছি। এটা হঠাৎ নেয়া কোনো সিদ্ধান্ত নয়।”

“১ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে আমি এখানে এসেছিলাম। তার চেয়ে বেশি দামে তারা (রিয়াল) আমাকে বিক্রি করবে। আমি এখানে অনেক কিছু অর্জন করেছি।”

ইতালির জুভেন্টাসে যোগ দেয়ার ইঙ্গিত দিয়ে হিগুয়াইন বলেন, “আমি জানি জুভেন্টাস আমাকে চায়। তবে এখনো কোনো কিছুই ঠিক হয়নি। আমি এমন একটা জায়গায় যেতে চাই যেখানে সবাই আমাকে সাদরে অভ্যর্থনা জানাবে।”

রিয়ালের হয়ে তিনটি স্প্যানিশ লা লিগা এবং একটি করে স্প্যানিশ কিংস কাপ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন হিগুয়াইন।