১ জুলাই থেকে ফুটবল দলের ক্যাম্প
সাফ ফুটবল উপলক্ষ্যে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের তত্ত্বাবধানে আগামী ১ জুলাই থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।
রোববার জাতীয় দল কমিটির কো-চেয়ারম্যান তাবিথ আউয়াল এ কথা জানিয়েছেন।
প্রাথমিকভাবে ক্যাম্পে ৪৪ জন ফুটবলারকে ডাকা হবে। এক সপ্তাহ পর এই সংখ্যা নেমে আসবে ৩০ জনে।
এদিকে রোববার সুপার কাপ ফুটবল নিয়ে বাফুফের এক সভা হয়। ৬ জুন এই প্রতিযোগিতার ড্র হবে। প্রতিযোগিতা শুরু হবে ১৪ জুন থেকে, ফাইনাল ২৫ জুন।
সুপার কাপের প্রচারণার জন্য দুটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হবে। শুধু প্রচারণাতেই ব্যয় হবে ২৫ লাখ টাকা।
