২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ষোলতে ফেদেরার

সরাসরি সেটে জিতে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 31 May 2013, 06:08 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

শুক্রবার তৃতীয় রাউন্ডে দ্বিতীয় বাছাই ও রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার ৬-৩, ৬-৪, ৭-৫ গেমে ফ্রান্সের জুলিয়েন বেনেতোকে হারিয়েছেন।

মহিলাদের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকেও শেষ ষোলতে উঠতে তেমন ঘাম ঝরাতে হয়নি। সবচেয়ে বেশি বয়সে মহিলাদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার রেকর্ড গড়া সেরেনা ৬-০, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন রুমানিয়ার সোরানা কির্সতিয়াকে।

চতুর্থ রাউন্ডে ফেদেরার-সেরেনার সঙ্গী পুরুষদের চতুর্থ বাছাই ডেভিড ফেরার ও ষষ্ঠ বাছাই জো-উইলফ্রেড সঙ্গা এবং মহিলাদের পঞ্চম বাছাই সারা এরানি ও চতুর্দশ বাছাই আনা ইভানোভিচ।

আগের দিন বৃষ্টির জন্য কোর্টে নামতে পারেননি রাফায়েল নাদাল। শুক্রবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নেমে প্রথম সেট হেরে গেলেও শেষ পর‌্যন্ত জয় পেয়েছেন ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন।

২ ঘন্টা ৪৪ মিনিট লড়াই করে স্লোভাকিয়ার মার্টিন ক্লাইজানকে ৪-৬, ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন নাদাল।

বৃহস্পতিবার কানাডার ইউজেনি বুচার্ডের বিপক্ষে ৬-২, ৪-২ গেমে এগিয়ে থাকা অবস্থায় বৃষ্টি এসে থামিয়ে দিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে। শুক্রবার বাকি ‍দুই গেম জিতে মহিলাদের দ্বিতীয় বাছাইও পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে।