২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর নিচ্ছেন ফুটবলার শরীফ

ফুটবলকে বিদায় জানাচ্ছেন জাতীয় দলের সাবেক মিডফিল্ডার এনামুল হক শরীফ। এবারের সুপার কাপে খেলে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

এবারের মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মাত্র দুটো ম্যাচ খেলতে পেরেছেন শরীফ।

ডান হাঁটুর চোটের কারণে ৩২ বছর বয়সে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়া শরীফ বলেন, “অস্ত্রোপচার করিয়ে চোট কাটিয়ে উঠতে পারলেও ছন্দে ফেরার জন্য আমাকে ভীষণ পরিশ্রম করতে হবে। যা আমার পক্ষে এখন আর সম্ভব নয়।”

“আমি সিদ্ধান্ত নিয়েছি শেখ জামালে খেলে অবসর নেবো। এই ক্লাবে আমি যে সম্মান পেয়েছি মোহামেডানে ৭ বছর খেলেও তা পাইনি।”

২০০০ সালে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের জার্সি গায়ে শরীফের ফুটবল-জীবনের সূচনা। গত দুই মৌসুম কেটেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। জাতীয় দলে খেলেছিলেন ২০০৬ থেকে ২০১০ সাল পর‌্যন্ত।