২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ মাস পর পাইওনিয়ার লিগের পুরস্কার

গত ডিসেম্বরে পাইওনিয়ার ফুটবল লিগ শেষ হলেও বৃহস্পতিবার দেয়া হয়েছে পুরস্কার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 03:39 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

প্রাইজ মানি হিসাবে চ্যাম্পিয়ন খিলগাঁও ফুটবল অ্যাকাডেমি এক লাখ টাকা এবং রানার্স আপ মাতুয়াইল উদয়ন সংসদ ৫০ হাজার টাকা পেয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন লিগ কমিটির সভাপতি আরিফ খান জয় বলেন, “টাকার সমস্যার কারণে আমরা এতদিন প্রাইজ মানি দিতে পারিনি।”

পাইওনিয়ার লিগের বাছাই করা খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প আয়োজনের পরিকল্পনাও ছিল লিগ কমিটির। কিন্তু এ সংক্রান্ত ঘোষণার পর কয়েক মাস পেরিয়ে গেলেও সেই উদ্যোগ দেখা যায়নি। জয় অবশ্য শিগগিরি ক্যাম্প শুরু করার প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, “দুই সপ্তাহের মধ্যেই আমরা ক্যাম্প শুরু করবো।”