তৃতীয় রাউন্ডে সেরেনা-ফেদেরার
সহজ জয় দিয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও রজার ফেদেরার।
বুধবার দ্বিতীয় রাউন্ডে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক এবং প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ফেদেরার ভারতের সোমদেব দেব বর্মণকে ৬-২, ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন।
মহিলাদের শীর্ষ বাছাই সেরেনার জয়ও অতি সহজে। ফ্রান্সের ক্যারোলাইন গার্সিয়াকে তিনি উড়িয়ে দিয়েছেন ৬-১, ৬-২ গেমে। এটা সেরেনার ক্যারিয়ার-সেরা টানা ২৫তম জয়।
ফেদেরার-সেরেনা ছাড়াও তৃতীয় রাউন্ডে উঠেছেন পুরুষদের চতুর্থ বাছাই ডেভিড ফেরার ও ষষ্ঠ বাছাই জো-উইলফ্রেড সঙ্গা এবং মহিলাদের চতুর্থ বাছাই আগ্নিয়েস্কা রাদওয়ান্সকা, পঞ্চম বাছাই সারা এরানি ও প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়ন চতুর্দশ বাছাই আনা ইভানোভিচ।
তবে হেরে গেছেন মহিলাদের র্যাঙ্কিংয়ে সাবেক এক নম্বর ও দশম বাছাই ক্যারোলিন ওজনিয়াকি।
