আগামী ২০ অগাস্ট থেকে ব্রাজিলে অনুষ্ঠেয় ২০১৪ ফুটবল বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু হবে।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
29 May 2013, 07:35 PM
Updated :
23 Aug 2022, 10:51 AM
আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) জানিয়েছে, “আমাদের ওয়েবসাইট
www.fifa.com
থেকে ফুটবল-ভক্তরা টিকেট কিনতে পারবেন।”
কনফেডারেশন্স কাপের ফাইনালের পরদিন অর্থাৎ ১ জুলাই এক সংবাদ সম্মেলনে টিকেটের মূল্য জানাবে ফিফা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আগেই জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের ৬৪টি ম্যাচের জন্য প্রায় ৩৩ লাখ টিকেট ছাড়া হবে।
প্রথম পর্বে বিশ্ব জুড়ে লটারির মাধ্যমে টিকেট বিক্রি কার্যকর করা হবে। এরপর নভেম্বরে বিশ্বকাপের ৩২টি দল চূড়ান্ত হওয়ার পর আরো টিকেট ছাড়া হবে।
বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর, ব্রাজিলের সালভাদর দি বাহিয়ায়।