২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র কাপে বাংলাদেশের ৮ দাবাড়ু

বুধবার থেকে ভারতের মুম্বাইয়ে শুরু হয়েছে ষষ্ঠ মেয়র কাপ আন্তর্জাতিক দাবা। এই প্রতিযোগিতায় বাংলাদেশের ৮ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 04:33 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

তারা হলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, কাজী তাহেরুল ইসলাম, যোয়ার হক প্রধান, কাজী মাহবুব আফজাল ও আবুল কাশেম।

মেয়র কাপে ১৪টি দেশের ২৪ জন গ্র্যান্ড মাস্টার, দুজন মহিলা গ্র্যান্ড মাস্টার এবং ২৫ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৩৭ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।