২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরিন এখন ফিদে মাস্টার

জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন শারমীন সুলতানা শিরিন মহিলা ফিদে মাস্টার হয়েছেন। তিনি দেশের ষষ্ঠ মহিলা ফিদে মাস্টার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 04:28 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়ান জোনাল মহিলা দাবা প্রতিযোগিতায় ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চতুর্থ হওয়ার সুবাদে বিশ্ব দাবা সংস্থার (ফিদে) কাছ থেকে এই স্বীকৃতি পেয়েছেন শিরিন। তবে ফিলিপাইনের ম্যানিলায় সদ্য সমাপ্ত এশিয়ান কন্টিনেন্টাল দাবায় তিনি একদমই সুবিধা করতে পারেননি। ৪০তম হওয়া শিরিন ৯ ম্যাচের ৮টিতেই হেরেছিলেন। অন্য ম্যাচে ওয়াক-ওভার পাওয়ার সুবাদে প্রতিযোগিতা থেকে তার প্রাপ্তি মাত্র এক পয়েন্ট।