২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্নায়ুর চাপে ভুগছেন নেইমার

ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার জানিয়েছেন, সান্তোস থেকে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনায় যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর থেকেই তিনি স্নায়ুর চাপে ভুগছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 29 May 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

গত সোমবার বার্সার সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হন নেইমার। ১৫ জুন থেকে ব্রাজিলে শুরু হতে যাওয়া কনফেডারেশন্স কাপ শেষে তার নতুন ঠিকানা হবে বার্সার নিউ ক্যাম্প। বার্সায় যোগ দেয়া প্রসঙ্গে ২১ বছর বয়সী নেইমার বলেন, “পেটের মধ্যে কেমন এক ধরণের ঠাণ্ডা অনুভূত হচ্ছে!” তবে মেসি-জাভি-ইনিয়েস্তাদের সতীর্থ হওয়া নিয়ে স্নায়ুর চাপে ভুগলেও জাতীয় দলের জার্সি গায়ে দায়িত্ব পালনে তা বাধার সৃষ্টি করবে না বলেই তার বিশ্বাস। দক্ষিণ আমেরিকার গত দুই বারের বর্ষসেরা ফুটবলার নেইমার সাফল্য সঙ্গে নিয়ে বার্সায় যেতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, “এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনযোগ কনফেডারেশন্স কাপের দিকে। ব্রাজিলকে এই প্রতিযোগিতার শিরোপা এনে দেয়া আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।”