২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোকোভিচের সরাসরি সেটে জয়

বেলজিয়ামের ডেভিড গফিনকে সরাসরি সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ। খেলার ফলাফল ৭-৬(৭/৫), ৬-৪, ৭-৫।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 May 2013, 08:13 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

প্রথম দুই দিন আবহাওয়া ভালো থাকলেও মঙ্গলবার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় দিনে বৃষ্টি এসে হানা দিয়েছে। তবে তা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জোকোভিচকে বিন্দুমাত্র দমাতে পারেনি।

বৃষ্টির কারণে লম্বা সময় অপেক্ষা শেষে কোর্টে নামা সার্বিয়ান তারকা অবশ্য প্রথম সেট টাইব্রেকারে নিয়ে ভক্তদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন। টাইব্রেকারে ৫-৫ সমতাবস্থায় বিশ্বের ৫৮ নম্বর খেলোয়াড় গফিনের ‘ডাবল ফল্ট’ কাজে লাগিয়ে সেটটা জিতে নেন জোকোভিচ।

দ্বিতীয় সেটে জোকোভিচের একটি সার্ভিস ‘ব্রেক’ করে রোলাঁ গারোয় উত্তেজনা ছড়িয়ে দিলেও শেষ পর‌্যন্ত হার মানতে হয় গফিনকে। তৃতীয় সেটে তিনি একটা ব্রেক পয়েন্ট পেলেও তাতে কোনো লাভ হয়নি।

উন্মুক্ত যুগে একমাত্র পুরুষ খেলোয়াড় হিসাবে অস্ট্রেলিয়ান ওপেনে টানা তিনটি শিরোপা জয়ী জোকোভিচের কাছে পরাস্ত হতে হয় অবাছাই গফিনকে।