২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য হকিতে দিনাজপুর চ্যাম্পিয়ন

পার্বত্য হকি প্রতিযোগিতার শিরোপা জিতেছে দিনাজপুর জেলা। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫-২ গোলে বান্দরবান জেলাকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 03:48 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

পার্বত্য হকিতে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়া দিনাজপুরের পক্ষে সুকেশ মুর্মু দুটি এবং হৃদয় মুর্মু, সুব্রত চন্দ্র রায় ও পরিমল মাডি একটি করে গোল করেন। বান্দরবানের দুটি গোলই সাদ্দাম হোসেনের।

প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুকেশ মুর্মু।