তিনটি দাবি নিয়ে আবার আন্দোলনে নেমেছেন হকি খেলোয়াড়রা।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
27 May 2013, 07:12 PM
Updated :
23 Aug 2022, 10:50 AM
দাবি মেনে না নিলে বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে জাতীয় বা আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ না নেয়ার হুমকিও দিয়েছেন তারা।
সোমবার ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লার সঙ্গে সভা শেষে দাবি তিনটি জানান তারা।
দাবিগুলো হলো- ঘোষিত তারিখে অর্থাৎ ২ থেকে ৪ জুলাই দলবদল হওয়ার লিখিত নিশ্চয়তা, কোনো ক্লাবের শুধু বিকেএসপির খেলোয়াড়দের নিয়ে দল গড়ার ওপরে নিষেধাজ্ঞা এবং বিদেশি খেলোয়াড়দের কোটা আগের মতো পাঁচটিই রাখা।
খাজা রহমতউল্লাহ অবশ্য খেলোয়াড়দের দাবি মেনে নিতে নারাজ। তিনি বলেন, “দলবদল নির্ধারিত সময়েই হবে। এ ব্যাপারে লিখিত নিশ্চয়তা দেয়ার প্রয়োজন নেই। কোনো ক্লাব বিকেএসপির খেলোয়াড়দের নিয়ে দল গড়লে ফেডারেশনের সে ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার নেই। আর বিদেশি খেলোয়াড়ের কোটা নির্ধারণ করবে লিগ কমিটি।”
“এশিয়া কাপের প্রস্তুতির জন্য আমরা উন্মুক্ত ট্রায়াল ডাকবো। জাতীয় দলের বর্তমান খেলোয়াড়রা ট্রায়ালে না এলে পরবর্তী সভায় এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।”
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের অভিযোগ, খেলোয়াড়রা ফেডারেশনের সভাপতির সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন না। তিনি বলেন, “সভাপতি সব ক্লাবের সঙ্গে সভা করে দলবদলের তারিখ চূড়ান্ত করেছেন। এ ব্যাপারে লিখিত নিশ্চয়তা দেয়ার প্রয়োজন নেই। তাহলে তো সভাপতিকেই অসম্মান করা হয়!”
হকি-অঙ্গনে গুঞ্জন, এবার আবাহনী লিমিটেড শুধু বিকেএসপির খেলোয়াড়দের নিয়ে দল গড়বে। এ প্রসঙ্গে খাজা রহমতউল্লাহ বলেন, “আবাহনীর একজন কর্মকর্তা হিসাবে জানাচ্ছি, এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আমরা তরুণ এবং অভিজ্ঞদের মিশ্রণেই দল গড়ব।”
তিনটি দাবি নিয়ে আবার আন্দোলনে নেমেছেন হকি খেলোয়াড়রা।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:১২, ২৭ মে ২০১৩ | আপডেট: ১০:৫০, ২৩ আগস্ট ২০২২