২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম রাউন্ডেই ভেনাসের বিদায়

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামস। পোল্যান্ডের উরসুলা রাদওয়ান্সকার কাছে হেরে গেছেন তিনি। খেলার ফলাফল ৭-৬, ৬-৭, ৬-৪।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 May 2013, 08:16 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মেয়েদের র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ বাছাই ভেনাস অবশ্য অনেক দিন ধরেই ছন্দে নেই। নামতে-নামতে এখন তার র‌্যাঙ্কিং ৩২। ফ্রেঞ্চ ওপেনের ব্যর্থতায় আরো অবনমন হবে নির্ঘাত। ভেনাস বিদায় নিলেও তার ছোট বোন সেরেনা জিতেছেন সহজেই। গত ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি বয়সে মেয়েদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা সেরেনা জর্জিয়ার আনা তাতিশভিলিকে ৬-০, ৬-১ গেমে হারিয়েছেন। মেয়েদের এককে গতবারের রানার্সআপ সারা এরানি ও সাবেক চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ এবং পুরুষদের এককে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক রজার ফেদেরারও পৌঁছে গেছেন দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় বাছাই ফেদেরার স্পেনের পাবলো কারেনো-বুস্তাকে হারিয়েছেন সরাসরি ৬-২, ৬-২, ৬-৩ গেমে।