ইতালিয়ান কাপে লাৎসিও চ্যাম্পিয়ন
ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে লাৎসিও। রোববার ফাইনালে তারা নগর-প্রতিদ্বন্দ্বী এএস রোমাকে ১-০ গোলে হারিয়েছে।
রোমের স্তাদিও অলিম্পিকোতে গোলশূন্য প্রথমার্ধের পর ৭০ মিনিটে জয়সূচক গোল করেন সেনাদ লুলিচ।
ইতালিয়ান কাপে ষষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হয়ে একটা সুখবর পেয়েছে লাৎসিও। এই সাফল্যের কারণে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার সুযোগ পাবে তারা।
