পার্বত্য হকির ফাইনালে বান্দরবান
পার্বত্য হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বান্দরবান জেলা। রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা টাইব্রেকারে ২-০ গোলে খাগড়াছড়ি জেলাকে হারিয়েছে।
নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে পারেনি।
সোমবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রাঙ্গামাটি ও দিনাজপুর জেলা। ফাইনাল মঙ্গলবার।
