ম্যানিলায় নিয়াজ ২৭তম
ফিলিপাইনের ম্যানিলায় এশিয়ান কন্টিনেন্টাল দাবা প্রতিযোগিতার উন্মুক্ত বিভাগে ২৭তম হয়েছেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ।
রোববার নবম ও শেষ রাউন্ডে ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার রোনাল্ড বেনকোভের সঙ্গে ড্র করা নিয়াজের সংগ্রহ ৫ পয়েন্ট।
মহিলা বিভাগে শারমীন সুলতানা শিরিনের অবস্থান ৪০তম। শেষ রাউন্ডে ফিলিপাইনের বারনাডেট্টি গেলাসের কাছে হেরে গেছেন তিনি। ৯ ম্যাচের ৮টিতেই হেরে যাওয়া শিরিন একটি ম্যাচে ওয়াক-ওভার পাওয়ার সুবাদে মাত্র এক পয়েন্ট পেয়েছেন।
