বাফুফের কাছে ভুটানের আমন্ত্রণ
ভুটানে আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় কিংস কাপে অংশ নেয়ার জন্য বাংলাদেশের দুটো ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভুটান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমন্ত্রণপত্র আসে। এরই মধ্যে বাফুফে ৮টি ক্লাবে আমন্ত্রণপত্রের অনুলিপি পাঠিয়ে দিয়েছে। আগ্রহী ক্লাবগুলোর ভেতর থেকে দুটোকে বেছে নেয়া হবে।
বাংলাদেশ ছাড়া ভারত ও পাকিস্তানের দুটি করে ক্লাবকেও আমন্ত্রণ জানিয়েছে ভুটান ফুটবল অ্যাসোসিয়েশন। তিন দেশের ৬টি এবং ভুটানের দুটি ক্লাব নিয়ে কিংস কাপ হবে।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল এক লাখ এবং রানার্সআপ দল ৮০ হাজার ভুটানি মুদ্রা পাবে। এছাড়া অংশগ্রহণ ফি হিসাবে প্রত্যেক দলকে এক লাখ ভুটানি মুদ্রা দেয়া হবে।
জুলাইয়ের শেষ সপ্তাহে এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও এখনো দিন-ক্ষণ ঠিক হয়নি।
