২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান ওপেনে জোকোভিচ ব্যর্থ

ইতালিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন পুরষদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2013, 03:53 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

শুক্রবার কোয়ার্টার ফাইনালে প্রথম সেট সহজে জিতেও চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচের কাছে কাছে হার মেনেছেন তিনি। খেলার ফলাফল ২-৬, ৭-৫, ৬-৪। গত মাসে রাফায়েল নাদালকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জয়ের পর এ নিয়ে টানা দ্বিতীয় প্রতিযোগিতায় ব্যর্থ হলেন জোকোভিচ। গত সপ্তাহে মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডেও হেরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে টানা তিন বারের চ্যাম্পিয়ন। জোকোভিচ ব্যর্থ হলেও নাদাল জিতেছেন। স্বদেশের ডেভিড ফেরারকে ৬-৪, ৪-৬, ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা।