চেলসি-বেনফিকার শিরোপার লড়াই
প্রথম বারের মতো ইউরোপা লিগ জয়ের লক্ষ্যে বুধবার ফাইনালে পর্তুগালের বেনফিকার মুখোমুখি হবে চেলসি। খেলা হবে নেদারল্যান্ডসের আমস্টার্ডাম অ্যারেনায়।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম চ্যাম্পিয়ন হিসাবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে ইউরোপা লিগে খেলতে বাধ্য হয়েছে চেলসি। সেই হতাশা ভুলে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টের শিরোপা জিততে মরিয়া লন্ডনের ক্লাবটি।
চেলসির স্প্যানিশ ফরোয়ার্ড হুয়ান মাতার চোখে লক্ষ্য পূরণের স্বপ্ন। তিনি বলেন, “হয়তো আমরা একটি নতুন ইউরোপীয় শিরোপা জিতবো এবং আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবো।”
