২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবাড়ু সিয়ামের মাতৃবিয়োগ

জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়ন ইকরামুল হক সিয়ামের মা নাসিমা আক্তার মারা গেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন।

মঙ্গলবার যাত্রাবাড়ীতে নিজ বাসায় দুর্ঘটনাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যান নাসিমা আক্তার। হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

সিয়ামের মায়ের মৃত্যুতে বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি এবং দাবার সংগঠক, বিচারক ও দাবাড়ুরা গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।